ঢাকা ০৭:১০ পূর্বাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাঙ্গুনিয়ায় পরিবেশ অধিদপ্তরের অভিযানে তিনটি অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দেওয়া হয়েছে সোনাহাট স্থলবন্দর হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়নের নির্বাচন অনুষ্ঠিত ব্র্যাক ইউনিভার্সিটিতে সিলভার জুবিলি গবেষণা সম্মেলন অনুষ্ঠিত কাউনিয়ায় ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী নিহত ডোমারে ইজিবাইকের ধাক্কায় মাইলস্টোন কিন্ডারগার্টেন স্কুলের ৮ বছরের শিশু ওমর ফারুকের মৃত্যু তানজিদ ও তাওহিদের রেকর্ড জুটিতে দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশের লড়াই বিটিআরসির চেয়ারম্যান পদে ওয়াহিদ-উজ-জামানকে নিয়োগ সরকারি সফরে কাতারের রাজধানী দোহায় পৌঁছেছেন ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট মিয়ামি বিমানবন্দরে দুই বিমানের সংঘর্ষ, অডিওতে যা বললেন পাইলটরা দুই বছরে সরকারি ঋণ বেড়েছে ৫ লাখ ৪০ হাজার কোটি টাকা

স্বস্তির বৃষ্টিতে কাউনিয়ায় প্রকৃতি যেনো সজীবতা ফিরে পেয়েছে

কাউনিয়া (রংপুর) থেকে আব্দুল কুদ্দুছ বসুনিয়া
  • আপডেট সময় : ০৭:৩৮:২৪ অপরাহ্ন, রবিবার, ২ এপ্রিল ২০২৩ ২৭৭ বার পড়া হয়েছে

স্বস্তির বৃষ্টিতে কাউনিয়ায় প্রকৃতি যেনো সজীবতা ফিরে পেয়েছে

(সৃষ্টি নিউজ) অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

স্বস্তির বৃষ্টিতে কাউনিয়ায় প্রকৃতি যেনো সজীবতা ফিরে পেয়েছে।

টানা দাবদাহের পর দেশের বিভিন্ন স্থানের ন্যায় রংপুরের কাউনিয়ায় বৃষ্টির দেখা মিলেছে। অসহ্য গরমের পর বহুল প্রত্যাশিত এই বৃষ্টি ধান চাষিদের মাঝে স্বস্তি এনে দিয়েছে। আর প্রকৃতি যেনো তার স্বচ্ছতা ও সজীবতা ফিরে পেয়েছ।

ঋতুচক্রে প্রকৃতি যেন কয়েক সপ্তাহ ধরে উত্তপ্ত। রমজানে তাপপ্রবাহ বৃষ্টির তৃষ্ণাকে আরো তীব্রতর করে তুলেছিল। টানা গরমে অতিষ্ঠ ছিল রোজাদার সহ কাউনিয়াবাসী।

অবশেষ শনিবার রাতে মুষলধারে বৃষ্টির দেখা পেল কাউনিয়ার মানুষ।
সরেজমিনে রবিবার বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে বৃষ্টির পর যেন প্রকৃতি সবুজ চাদরে ছেয়ে গেছে, গাছের পাতা গুলো বৃষ্টির পানিতে ধুয়ে মুছে তার প্রকৃত চেহারা সবুজতা ফিরে পেয়েছে।

কৃষকের সোনালী স্বপ্ন ধান ক্ষেতে সবুজের ঢেউ বইছে। এযেন প্রকৃতি সেজেছে তার আপন সাজে, প্রকৃতির এই সৌন্দর্য সর্বদাই সবাইকে বিমোহিত করে।

গত শনিবার বৃষ্টিতে প্রাণ ফিরে পেয়েছে ফসলের ক্ষেত। বৃষ্টির কারণে বোরো ফসলের সজীবতা ও উৎপাদন বৃদ্ধি পাবে। এতে স্বস্তি দেখা গেছে স্থানীয় কৃষকের মুখে।

পড়ুন>>বৈশাখ (মধ্য এপ্রিল-মধ্য মে) মাসের কৃষিকাজ

কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জানায়, উপজেলার বেশিভাগ মানুষের আয়ের উৎস কৃষি। চলছে বোরো মৌসুম। উৎপাদনের দিক থেকে এখানকার কৃষক আউশের চেয়ে বোরো ফসলের ওপর বেশি নির্ভরশীল। বোরোর অন্যতম উপকরণ সেচ। যা বৃষ্টির ফলে পাওয়া গেছে। এতে কৃষক অনেক উচ্ছ্বসিত।

উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ শাহানাজ পারবীন জানান, হঠাৎ এ বৃষ্টি ফসলের জন্য আশীর্বাদ।

এতে উৎপাদন খরচ কমবে। বর্তমানে কাউনিয়ায় যেদিকেই তাকান যায় শুধু সবুজ আর সবুজ। প্রকৃতি যেন সবুজের পরশা সাজিয়ে বসেছে।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

স্বস্তির বৃষ্টিতে কাউনিয়ায় প্রকৃতি যেনো সজীবতা ফিরে পেয়েছে

আপডেট সময় : ০৭:৩৮:২৪ অপরাহ্ন, রবিবার, ২ এপ্রিল ২০২৩